Keyboard shortcuts

Press or to navigate between chapters

Press S or / to search in the book

Press ? to show this help

Press Esc to hide this help

পূর্বের ভার্শনে যাওয়া

কেন পুরানো ভার্শনে যেতে চাইবে?

ধরো তুমি কোডে কিছু চেইঞ্জ করেছো, কিন্তু সেটা কাজ করছে না। আগের ভার্শনে সব ঠিক ছিলো। এখন তুমি চাও — “আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও!” গিটে এটা করা খুবই সহজ।

আগে কমিট হিস্ট্রি দেখো

git log --oneline

আউটপুট:

a1b2c3d (HEAD -> main) তৃতীয় কমিট
b2c3d4e দ্বিতীয় কমিট
c3d4e5f প্রথম কমিট

এখানে HEAD হলো তুমি এখন যেখানে আছো।

শুধু দেখতে চাও? (checkout)

যদি শুধু আগের একটা কমিটে গিয়ে দেখতে চাও — তখনকার কোড কেমন ছিলো — কিন্তু কিছু চেইঞ্জ করবে না:

git checkout c3d4e5f

এটা তোমাকে ঐ কমিটে নিয়ে যাবে। তুমি ফাইলগুলো দেখতে পারবে, কিন্তু এটা একটা “ভিজিটিং” মোড।

গিট তোমাকে বলবে: “You are in ‘detached HEAD’ state.” — ঘাবড়াবে না! এটা মানে তুমি শুধু দেখতে এসেছো।

আবার বর্তমানে ফিরে আসতে:

git checkout main

পুরোপুরি ফিরে যেতে চাও?

যদি চাও শেষ কমিটের চেইঞ্জটাই বাদ দিতে, তাহলে বিভিন্ন উপায় আছে। সেগুলো আমরা অ্যাডভান্সড সেকশনে (git reset, git revert) বিস্তারিত শিখবো।

এখন শুধু এটুকু জানো:

কি করতে চাওকমান্ড
আগের কমিট দেখতে চাওgit checkout <hash>
বর্তমানে ফিরে আসতে চাওgit checkout main
শেষ কমিট বাতিল করতে চাওgit revert (পরে শিখবো)
হিস্ট্রি থেকে মুছে দিতে চাওgit reset (পরে শিখবো)

উদাহরণ

# হিস্ট্রি দেখো
git log --oneline

# আউটপুট:
# a1b2c3d (HEAD -> main) নোটস আপডেট
# b2c3d4e hello.txt চেইঞ্জ
# c3d4e5f প্রথম কমিট

# প্রথম কমিটে যাও
git checkout c3d4e5f

# ফাইলগুলো দেখো - প্রথম কমিটের অবস্থায় আছে!
cat hello.txt

# আবার বর্তমানে ফিরে এসো
git checkout main

মনে রাখো

git checkout = টাইম ট্রাভেল। আগের যেকোনো পয়েন্টে গিয়ে দেখে আসতে পারো, আবার ফিরেও আসতে পারো!

এবার চলো ব্রাঞ্চিং শিখি — গিটের সবচেয়ে পাওয়ারফুল ফিচারগুলোর একটা!