Keyboard shortcuts

Press or to navigate between chapters

Press S or / to search in the book

Press ? to show this help

Press Esc to hide this help

ফাইনাল কমিট করা

কমিট কি?

কমিট হলো তোমার প্রোজেক্টের একটা স্ন্যাপশট। ধরো তুমি একটা ছবি তুললে — ঐ মুহূর্তের সবকিছু ছবিতে ধরা পড়লো। কমিটও ঠিক তেমন — ঐ মুহূর্তে তোমার প্রোজেক্টের সব ফাইল কি অবস্থায় আছে, সেটা গিট মনে রাখে।

কিভাবে কমিট করবে?

আগে ফাইল স্টেজ করো (git add), তারপর কমিট করো:

git add .
git commit -m "প্রথম কমিট - hello.txt ফাইল যোগ করেছি"

এখানে:

  • git commit = কমিট করো
  • -m = মেসেজ দাও
  • "..." = কমিট মেসেজ — কি চেইঞ্জ করেছো সেটা লেখো

আউটপুট কেমন দেখাবে?

[main (root-commit) a1b2c3d] প্রথম কমিট - hello.txt ফাইল যোগ করেছি
 1 file changed, 1 insertion(+)
 create mode 100644 hello.txt

এখানে:

  • main = ব্রাঞ্চের নাম
  • a1b2c3d = কমিটের ইউনিক আইডি (হ্যাশ)
  • 1 file changed = একটা ফাইলে চেইঞ্জ হয়েছে
  • 1 insertion(+) = একটা নতুন লাইন যোগ হয়েছে

ভালো কমিট মেসেজ কিভাবে লিখবে?

কমিট মেসেজ খুব গুরুত্বপূর্ণ। পরে যখন হিস্ট্রি দেখবে, তখন এই মেসেজ দেখেই বুঝতে হবে কি করেছিলে।

❌ খারাপ কমিট মেসেজ

git commit -m "update"
git commit -m "fix"
git commit -m "changes"
git commit -m "asdf"

✅ ভালো কমিট মেসেজ

git commit -m "হোমপেজে নেভবার যোগ করেছি"
git commit -m "লগিন ফর্মের বাগ ফিক্স করেছি"
git commit -m "README ফাইল আপডেট করেছি"
git commit -m "ইউজার প্রোফাইল পেজ তৈরি করেছি"

কমিটের পর স্ট্যাটাস

git status

আউটপুট:

On branch main
nothing to commit, working tree clean

গিট বলছে — “সব সেভ হয়ে গেছে, কোনো পেন্ডিং চেইঞ্জ নেই।” 🎉

উদাহরণ: শুরু থেকে শেষ পর্যন্ত

# ১. ফাইল বানাই
echo "Hello, Git!" > hello.txt

# ২. স্ট্যাটাস চেক
git status

# ৩. স্টেজ করি
git add hello.txt

# ৪. কমিট করি
git commit -m "hello.txt ফাইল তৈরি করেছি"

এটাই হলো গিটের সবচেয়ে বেসিক ওয়ার্কফ্লো — চেইঞ্জ করো → স্টেজ করো → কমিট করো

পরের পেজে দেখবো — ফাইল মডিফাই করে আবার কিভাবে কমিট করতে হয়।