Keyboard shortcuts

Press or to navigate between chapters

Press S or / to search in the book

Press ? to show this help

Press Esc to hide this help

কমিটের সাথে কমিটের পার্থক্য

git diff কি?

git diff দিয়ে তুমি দেখতে পারো — দুইটা কমিটের মধ্যে, বা বর্তমান চেইঞ্জ আর আগের অবস্থার মধ্যে কি পার্থক্য আছে।

বর্তমান চেইঞ্জ দেখা

ফাইল মডিফাই করার পর কি চেইঞ্জ হয়েছে দেখতে:

echo "নতুন একটা লাইন" >> hello.txt
git diff

আউটপুট:

diff --git a/hello.txt b/hello.txt
--- a/hello.txt
+++ b/hello.txt
@@ -1,2 +1,3 @@
 Hello, Git!
 আমার দ্বিতীয় লাইন
+নতুন একটা লাইন

এখানে:

  • --- = আগের ভার্শন
  • +++ = এখনকার ভার্শন
  • - (লাল) = মুছে যাওয়া লাইন
  • + (সবুজ) = যোগ হওয়া লাইন

স্টেজ করা চেইঞ্জ দেখা

git add করার পর git diff আর কিছু দেখাবে না! কারণ git diff শুধু আনস্টেজড চেইঞ্জ দেখায়। স্টেজ করা চেইঞ্জ দেখতে:

git diff --staged

দুইটা কমিটের পার্থক্য

দুইটা কমিটের মধ্যে পার্থক্য দেখতে:

git log --oneline
# a1b2c3d তৃতীয় কমিট
# b2c3d4e দ্বিতীয় কমিট
# c3d4e5f প্রথম কমিট

git diff c3d4e5f a1b2c3d

এটা প্রথম কমিট থেকে তৃতীয় কমিট পর্যন্ত কি কি চেইঞ্জ হয়েছে দেখাবে।

দুইটা ব্রাঞ্চের পার্থক্য

git diff main dark-mode

এটা main আর dark-mode ব্রাঞ্চের মধ্যে পার্থক্য দেখাবে।

নির্দিষ্ট ফাইলের পার্থক্য

শুধু একটা ফাইলের পার্থক্য দেখতে:

git diff hello.txt

সারাংশ

কমান্ডকি করে
git diffআনস্টেজড চেইঞ্জ দেখায়
git diff --stagedস্টেজ করা চেইঞ্জ দেখায়
git diff commit1 commit2দুই কমিটের পার্থক্য
git diff branch1 branch2দুই ব্রাঞ্চের পার্থক্য
git diff filenameনির্দিষ্ট ফাইলের পার্থক্য

টিপ: কমিট করার আগে git diff দিয়ে চেক করো কি কি চেইঞ্জ করেছো। এটা একটা ভালো অভ্যাস!

এবার চলো গিটহাবের সাথে কাজ করা শিখি! 🚀