Keyboard shortcuts

Press or to navigate between chapters

Press S or / to search in the book

Press ? to show this help

Press Esc to hide this help

নিজের প্রোজেক্টে পুল রিকোয়েস্ট

পুল রিকোয়েস্ট (PR) কি?

পুল রিকোয়েস্ট হলো গিটহাবে কোড রিভিউ করার সিস্টেম। তুমি একটা ব্রাঞ্চে কাজ করেছো, এখন সেটা main ব্রাঞ্চে মার্জ করতে চাও। সরাসরি মার্জ না করে যদি আগে দেখতে চাও কি কি চেইঞ্জ হয়েছে, বা অন্য কাউকে রিভিউ করাতে চাও — তখন পুল রিকোয়েস্ট খোলো।

কেন PR ব্যবহার করবে?

  • কোড রিভিউ — মার্জ করার আগে চেইঞ্জগুলো দেখতে পারো
  • ডিসকাশন — কমেন্ট করে আলোচনা করতে পারো
  • রেকর্ড — কি কেন চেইঞ্জ হয়েছে তার হিস্ট্রি থাকে
  • টিমওয়ার্ক — প্রফেশনাল টিমে এটাই স্ট্যান্ডার্ড

কিভাবে PR করবে?

ধাপ ১: নতুন ব্রাঞ্চে কাজ করো

git switch -c feature/contact-page
# কিছু কাজ করো
echo "<h1>Contact</h1>" > contact.html
git add .
git commit -m "কন্ট্যাক্ট পেজ তৈরি করেছি"

ধাপ ২: ব্রাঞ্চটা গিটহাবে পুশ করো

git push -u origin feature/contact-page

ধাপ ৩: গিটহাবে PR খোলো

  1. গিটহাবে তোমার রিপোতে যাও
  2. একটা হলুদ রঙের ব্যানার দেখবে — “Compare & pull request” বাটন
  3. ক্লিক করো
  4. Title দাও (যেমন: “কন্ট্যাক্ট পেজ যোগ করেছি”)
  5. Description এ বিস্তারিত লেখো কি কি করেছো
  6. Create pull request ক্লিক করো

ধাপ ৪: রিভিউ করো

PR খোলার পর:

  • Files changed ট্যাবে সব চেইঞ্জ দেখতে পারবে
  • কোনো লাইনে ক্লিক করে কমেন্ট করতে পারবে
  • সব ঠিক থাকলে Merge pull request ক্লিক করো

ধাপ ৫: মার্জ করো

  1. Merge pull request ক্লিক করো
  2. Confirm merge ক্লিক করো
  3. চাইলে Delete branch ক্লিক করে পুরানো ব্রাঞ্চ ডিলিট করো

মার্জের পর লোকালে আপডেট

git switch main
git pull

এখন তোমার লোকাল main ব্রাঞ্চেও নতুন চেইঞ্জগুলো চলে আসবে।

টিপ: একা কাজ করলেও PR ব্যবহার করা ভালো অভ্যাস। এতে তোমার কোড চেইঞ্জের একটা সুন্দর হিস্ট্রি থাকে!