Keyboard shortcuts

Press or to navigate between chapters

Press S or / to search in the book

Press ? to show this help

Press Esc to hide this help

এখনো শেষ হয়নি

গিটের যাত্রা চলতেই থাকে

তুমি এতক্ষণে গিট আর গিটহাবের বেসিক থেকে শুরু করে কন্ট্রিবিউশন পর্যন্ত শিখে ফেলেছো। কিন্তু শেখার এখনো অনেক বাকি আছে!

এখন পর্যন্ত তুমি যা শিখেছো

  • ✅ গিট কি এবং কেন দরকার
  • ✅ গিট ইন্সটল ও কনফিগার করা
  • ✅ রিপো তৈরি করা
  • ✅ add, commit, status, log — বেসিক কমান্ড
  • ✅ ব্রাঞ্চিং ও মার্জিং
  • ✅ গিটহাবে পুশ ও পুল
  • ✅ SSH সেটআপ
  • ✅ পুল রিকোয়েস্ট
  • ✅ ওপেন সোর্সে কন্ট্রিবিউট

এর পরে কি শিখবে?

পরের সেকশনে আমরা গিটের আরো কিছু পাওয়ারফুল ফিচার শিখবো:

  • git restore — ভুল করে ফেলা চেইঞ্জ ফিরিয়ে আনা
  • git stash — অসম্পূর্ণ কাজ সাময়িকভাবে লুকিয়ে রাখা
  • git reset — কমিট বাতিল করা
  • git revert — নিরাপদে কমিট বাতিল করা
  • git rebase — কমিট হিস্ট্রি পরিষ্কার করা
  • git squash — অনেকগুলো কমিটকে একটাতে মেলানো

প্র্যাকটিস করো!

শুধু পড়ে লাভ নেই — প্র্যাকটিস করো! কিছু আইডিয়া:

  1. নিজের একটা প্রোজেক্ট বানাও — যেকোনো ছোট প্রোজেক্ট, গিটে ট্র্যাক করো
  2. প্রতিদিন কমিট করো — অভ্যাস তৈরি করো
  3. একটা ওপেন সোর্স প্রোজেক্টে কন্ট্রিবিউট করো — ছোট কিছু দিয়ে শুরু করো
  4. বন্ধুদের সাথে কলাবোরেট করো — একটা রিপো শেয়ার করে একসাথে কাজ করো

মনে রাখো: গিট শেখা একটা journey, destination না। তুমি যত বেশি ব্যবহার করবে, তত ভালো হবে!