Keyboard shortcuts

Press or to navigate between chapters

Press S or / to search in the book

Press ? to show this help

Press Esc to hide this help

গিট স্ট্যাশ

স্ট্যাশ কি?

ধরো তুমি একটা ফিচারে কাজ করছো, অর্ধেক হয়েছে। হঠাৎ বস বললো — “ভাই, একটা জরুরি বাগ ফিক্স করো!” এখন তুমি কি করবে? অর্ধেক কাজ কমিট করতে চাও না, আবার ফেলে দিতেও চাও না।

এখানেই git stash কাজে আসে! স্ট্যাশ মানে তোমার অসম্পূর্ণ কাজ একটা জায়গায় লুকিয়ে রাখা। পরে যখন দরকার, ফিরিয়ে আনো।

কিভাবে ব্যবহার করবে?

স্ট্যাশ করা (লুকিয়ে রাখা)

# অর্ধেক কাজ হয়েছে, এখন স্ট্যাশ করো
git stash

আউটপুট:

Saved working directory and index state WIP on main: a1b2c3d শেষ কমিট মেসেজ

এখন git status দিলে দেখবে — সব ক্লিন! তোমার চেইঞ্জগুলো লুকিয়ে গেছে।

জরুরি কাজ করো

# অন্য ব্রাঞ্চে যাও
git switch fix/urgent-bug

# বাগ ফিক্স করো
git add .
git commit -m "জরুরি বাগ ফিক্স"

# main এ ফিরে যাও
git switch main

স্ট্যাশ ফিরিয়ে আনো

git stash pop

ব্যস! তোমার আগের অসম্পূর্ণ কাজ ফিরে এসেছে! এখন সেখান থেকে কাজ চালিয়ে যেতে পারো।

স্ট্যাশের আরো কমান্ড

মেসেজসহ স্ট্যাশ

git stash save "ডার্ক মোড অর্ধেক হয়েছে"

স্ট্যাশ লিস্ট দেখা

git stash list

আউটপুট:

stash@{0}: On main: ডার্ক মোড অর্ধেক হয়েছে
stash@{1}: WIP on main: a1b2c3d পুরানো কাজ

নির্দিষ্ট স্ট্যাশ ফিরিয়ে আনা

git stash apply stash@{1}

pop vs apply

  • git stash pop = ফিরিয়ে আনে এবং স্ট্যাশ লিস্ট থেকে মুছে দেয়
  • git stash apply = ফিরিয়ে আনে কিন্তু স্ট্যাশ লিস্টে রেখে দেয়

স্ট্যাশ ডিলিট করা

# একটা স্ট্যাশ ডিলিট
git stash drop stash@{0}

# সব স্ট্যাশ ডিলিট
git stash clear

সারাংশ

কমান্ডকি করে
git stashচেইঞ্জ লুকিয়ে রাখে
git stash popফিরিয়ে আনে ও মুছে দেয়
git stash applyফিরিয়ে আনে, মুছে না
git stash listসব স্ট্যাশ দেখায়
git stash dropস্ট্যাশ ডিলিট করে

টিপ: স্ট্যাশ হলো তোমার পকেট — অসম্পূর্ণ কাজ পকেটে রাখো, জরুরি কাজ সারো, তারপর পকেট থেকে বের করো!